ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিশিগান চিতাস হল মোটরসিটি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মোটরসিটি চ্যাম্পিয়নশিপ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগান চিতাস। গত ৪ সেপ্টেম্বর ডেট্রয়েট সিটির লাস্কি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইগারস অব ইউএসএকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় মিশিগান চিতাস।বৃষ্টির কারণে ২০ ওভারের স্থলে ১০ ওভারের খেলা হয়। প্রথমে ব্যাট বাংলাদেশ টাইগারস নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে। জবাবে মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে চ্যাম্পিয়ন হয়।এদিন ম্যান অব দ্য ম্যাচ হন ফরহাদ রেজা। আর সেরা বোলারের পুরস্কার জেতেন মোফাচ্ছির আলী। এছাড়া সেরা ব্যাটসম্যান হন তৌকির খান।খেলা শেষে পুরস্কার প্রদান করা হয় নাদিয়া জাহানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন- এমসিসির জগলুল হুদা মিঠু, সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স, ইফতেখার হোসাইন।এ সময় উপস্থিত ছিলেন- এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু, সেক্রেটারি তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা, শাহদাত হোসেনসহ অনেকে।

গত ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে টুর্নামেন্ট শুরু হয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় খেলাতে মোট ১০টি দল অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে নয়টি এবং ইংল্যান্ড থেকে একটি দল অংশ নেয়। এবারের আসরে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন, সাবেক তারকা তাপস বৈশ্য, ইমরুল কায়েস ও আরিফুল হকসহ ১০ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫৫ হাজার মার্কিন ডলার। 

ads
ads
ads

Our Facebook Page

↑